Subscribe Us

header ads

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে কাল বিএনপির বিক্ষোভ




বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১০ ডিসেম্বর মঙ্গলবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি। রবিবার রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসুচি ঘোষণা করেন। তিনি বলেন, স্বাস্থ্যের অবনতি হওয়ায় খালেদা জিয়াকে নিয়ে উৎকন্ঠায় বিএনপি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার রাজধানীসহ সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। রাজধানীর নয়াপল্টনে রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

আবেদনের পরও স্বজনদের প্রায় একমাস ধরে দেখা করতে দেয়া হচ্ছে না। রিজভী অভিযোগ করেন, সরকারের নির্দেশে কারা কর্তৃপক্ষ কারাবিধি লংঘন করছে। সরকারের কারসাজিতে খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা চলছে। জামিনে বাধা না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষোভ দানা বাঁধায় মানুষ রাজপথে নামতে শুরু করেছে। সারাদেশে পাটকল শ্রমিকদের আমরন কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে বিএনপি।
গত ২৫ দিন হল তার স্বজনদের সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে সরকার। ফলে তাকে নিয়ে আমরা চরম শঙ্কা ও উৎকণ্ঠায় আছি। একজন বন্দির সঙ্গে স্বজনদের দেখা করতে না দেয়া এক চরম মানসিক নিপীড়ন। অবিলম্বে খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের সাক্ষাতের ব্যবস্থা নেয়ার আহ্বান তিনি।

শ্যামপুর থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলিমুল আল বারী জুয়েলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল দোলাইরপাড় বাসস্ট্যান্ড নতুন সড়ক প্রদক্ষিণ করে মীরহাজীরবাগ চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
এতে ইমতিয়াজ আহমেদ টিপু, আ. মান্নান, সালাউদ্দিন রতন, শফিকুল, শামীম আহমেদ, নাসিরা, রাশেদ খানসহ থানা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।





Post a Comment

0 Comments