Subscribe Us

header ads

লজ্জিত’ দুর্নীতির অভিযোগে পদ হারানো রাব্বানী

নুরুলের দুর্নীতিতে ‘লজ্জিত’ দুর্নীতির অভিযোগে পদ হারানো রাব্বানী


আজ রোববার দুপুরে ডাকসুর সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ছাত্রলীগের ডাকসু প্রতিনিধিরা নুরুলের পদত্যাগের দাবি জানান। ডাকসুর ভিপি নুরুল হকের ‘টেন্ডারবাজি, তদবির–বাণিজ্য ও অনৈতিক অর্থ লেনদেনের’ প্রতিবাদে নিন্দাজ্ঞাপন, ভিপি পদ থেকে নুরুলকে পদত্যাগের আহ্বান ও সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।



সহসভাপতি (ভিপি) নুরুল হকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে ‘লজ্জিত’ ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা। এ অভিযোগে ডাকসুর ভিপি পদ থেকে নুরুলের পদত্যাগ দাবি করেছেন দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ হারানো ডাকসুর জিএস (সাধারণ সম্পাদক) গোলাম রাব্বানীসহ ২৩ জন ছাত্র-প্রতিনিধি।



সংবাদ সম্মেলনে ডাকসুর জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ হারানো গোলাম রাব্বানী বলেন, ‘ডাকসুর সর্বোচ্চ পদ যেটি, ভিপি পদ, নুরুল হক সেটিকে স্পষ্টভাবেই বিতর্কিত ও কলঙ্কিত করেছেন। আমরা তার প্রমাণও পেয়েছি—তাঁর অডিও ফোনালাপ, ভাইরাল হওয়া ভিডিও। আমরা ডাকসু পরিবার এই অপকর্মের দায়ভার নিতে রাজি নই। আমাদের আহ্বান, ডাকসুর ভিপি পদকে আর বিতর্কিত না করে নুরুল যেন অনতিবিলম্বে পদত্যাগ করেন। তিনি যদি পদত্যাগ না করেন, আমরা ডাকসুর সভাপতির প্রতি আহ্বান জানাই, নৈতিক স্খলনের কারণে তিনি যেন নুরুলকে ডাকসুর ভিপি পদ থেকে বহিষ্কার করেন।

Post a Comment

0 Comments