Subscribe Us

header ads

সালমান-ক্যাটটিনা প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন

প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন সালমান-ক্যাট




প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন বলিউড অভিনেতা সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। রোববার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন বলিউডের জনপ্রিয় এই দুই তারকা।

বিসিবির হসপিটালিটি বক্সে প্রধানমন্ত্রীর সাথে কুশলাদি বিনিময় করেন তারা। প্রধানমন্ত্রী তাদের খোজঁখবর নেন। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে সাথে নিয়ে চারজনের একটি গ্রুপ ফটোসেশনে অংশ নেন তারা।

এর আগে সন্ধ্যায় বিপিএলের আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষণার পর নগর বাউল খ্যাত জেমসের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সংস্কৃতি পর্ব।

জেমস মঞ্চ থেকে চলে যাওয়ার পর আসেন ভারতের সঙ্গীতশিল্পী সনু নিগাম। দেশীয় শিল্পীদের পরিবেশনার পর ভারতীয় সংগীতশিল্পী সনু নিগাম গান গাইছেন অনেকটা সময় ধরে। মঞ্চে উঠে গান গাওয়া শুরু করেছিলেন আগেই। দুটি গান গাওয়ার পরই তার কণ্ঠে শোনা গেল বাংলাদেশের দেশাত্মবোধক ‘ধনধান্যে পুষ্পে ভরা’ গানটি। সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শকদের হর্ষধ্বনিতে ভেসে গেলেন ভারতীয় সঙ্গীত শিল্পী সনু নিগাম।

বিসিবির হসপিটালিটি বক্সে বসা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঠোঁট মেলালেন ‘সে যে আমার জন্মভূমি’ লাইনটিতে। গান শেষ হওয়া মাত্রই তালি দেয়ার মাধ্যমে জানিয়ে দিলেন নিজের মুগ্ধতার কথা।



Post a Comment

0 Comments