আপনাদের সবার আশীর্বাদে আমরা মা-বাবা হয়েছি। মা–মেয়ে দুজনই ভালো আছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবে প্রথম সন্তান পৃথিবীতে আসার খবর জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় পান্থপথের স্কয়ার হাসপাতালে ভূমিষ্ঠ হয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও মডেল অভিনেত্রী তানিয়া দম্পতির মেয়েসন্তান। নার্গিস ফাতেমার তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয় অভিনয়শিল্পী তানিয়া হোসাইনের।
বাপ্পা মজুমদার বলেন, ‘এ সত্যিই ভীষণ আনন্দের অনুভূতি। ভাষায় প্রকাশ করার মতো নয়। সবার কাছে আমাদের মেয়ে ও মেয়ের মায়ের জন্য দোয়া চাই।’ তিনি জানান, জন্মের আগে থেকেই প্রাথমিকভাবে মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন তাঁরা। পারিবারিকভাবে নাম রাখা হয়েছে অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা। বাপ্পার জনপ্রিয় গানের অনুসারে বন্ধুরা ‘পরী’ নামটিও ঠিক করে রেখেছে।



0 Comments