কুমিল্লা নিউজ
দেবিদ্বারে আন্ত:জেলা মাদক ব্যবসার মূল হোতা নারী মাদক সম্রাজ্ঞীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে দেবিদ্বার থানা পুলিশ। তারা হলো- বাগুর সরকার বাড়ির হাবিবুর রহমানের পুত্র মাদক ব্যবসায়ী মো. রুবেল সরকার (২৮) একই গ্রামের মো. রুবেল সরকারের স্ত্রী রোমানা বেগম (৩১) ও বরকামতা ইউনিয়নের আচার্য্য বাড়ির গনেশ সাহার পুত্র উত্তম সাহা (২২)।
থানাসূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভোরে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোর্শেদ আলম, উপ-পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) মো. খালেদ মোশারফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে উপজেলার বাগুর মেডিনোভা হাসপাতালের পিছনে চলাচলের রাস্তার উপর হতে ১৩৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। পরে এসআই মো. মোর্শেদ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেন।



0 Comments