Subscribe Us

header ads

গরুর মাংসের দাম বেড়েই চলছে

গরুর মাংসের দাম দিন দিন বেড়েই চলছে


ঢাকায় এক কেজি গরুর মাংসের দাম এখন বাজার ও গরুভেদে ৫৩০ থেকে ৬০০ টাকা। এটি একজন রিকশাচালকের পুরো দিন খাটুনির পর পাওয়া অর্থের সমান। একজন পোশাকশ্রমিকের দুই দিনের ন্যূনতম মজুরি দিয়ে কেনা যায় এক কেজি মাংস।
অথচ একটা সময় বাজারে বেশ সস্তায় গরুর মাংস পাওয়া যেত।

চড়া দামের কারণে নিম্ন আয়ের পরিবারগুলোতে এখন আর তেমন গরুর মাংস কেনা হয় না। মাঝারি আয়ের চাকরিজীবীদের রান্নাঘরে গরুর মাংসের প্রবেশও মাঝেমধ্যে ঘটে। দরিদ্র পরিবারে পবিত্র ঈদুল আজহা ছাড়া গরুর মাংস পাতে ওঠে না।

সীমিত আয়ের মানুষের গরুর মাংস কেনার সাধ্য নেই বললেই চলে। যদিও দেশে গরুর মাংসের উৎপাদন বাড়ছে।

Post a Comment

0 Comments